
নয়া দিল্লি , ১৫ মার্চ (হি.স.) : ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার বহুল প্রত্যাশিত ফিনালিসিমা অবশেষে বাতিল হল। এই মাসের ২৭ মার্চ কাতারের রাজধানী দোহায় এই ম্যাচে মেসি ও ইয়ামালের মুখোমুখি হওয়ার কথা ছিল। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকা ও ২০২২ এর কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কিন্তু রবিবার উয়েফা নিশ্চিত করেছে যে ম্যাচটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে।
ম্যাচটি হওয়ার জন্য বিকল্প তারিখ ও ভেন্যু নিয়ে উয়েফা ও কনমেবলের মধ্যে আলোচনা চলছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে নাম উঠে এসেছিল মাদ্রিদ এবং বুয়েন্স এইরেসের নামও। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
ইউইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, 'কাতারের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আজ ঘোষণা করা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারে ফাইনালিসিমা আয়োজন করা সম্ভব নয়।'
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি