পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ
মিরপুর, ১৬ মার্চ (হি.স.) : শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারাল বাংলাদেশ। সেই সঙ্গে ২-১এ জিতে নিল সিরিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার দিন রাতের ম্যাচে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ৫০ ওভারে বাংলাদেশ করে ২৯০ রান। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ


মিরপুর, ১৬ মার্চ (হি.স.) : শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারাল বাংলাদেশ। সেই সঙ্গে ২-১এ জিতে নিল সিরিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার দিন রাতের ম্যাচে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ৫০ ওভারে বাংলাদেশ করে ২৯০ রান। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানে ১০৭ বলে ১০৭ রান করেন তানজিদ। জবাবে পাকিস্তান সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরে। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৫ (সাইফ ৩৬, তানজিদ ১০৭, শান্ত ২৭, লিটন ৪১, হৃদয় ৪৮*, রউফ ৫২-৩)।

পাকিস্তান: ৫০ ওভারে ২৭৯ (ঘোরি ২৯, সামাদ ৩৫, সালমান ১০৪, মাসুদ ৩৮, আফ্রিদি ৩৭, তাসকিন ৪৯-৪, নাহিদ ৬২-২, মুস্তাফিজ ৫৪-৩)।

ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান।

ম্যান অব দা সিরিজ: তানজিদ হাসান ও নাহিদ রানা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande