ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের ফাইনালে মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার
ক্যালিফোর্নিয়া, ১৬ মার্চ (হি.স.) : ২০২৬ সালের ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের পুরুষদের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সিনার। সিনার সরাসরি সেটে মেদভেদেভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবারের টানটান ফাইনালে সিনার ৭-৬(৬), ৭-৬(৪) ব্যবধানে জ
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের ফাইনালে মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার


ক্যালিফোর্নিয়া, ১৬ মার্চ (হি.স.) : ২০২৬ সালের ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের পুরুষদের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সিনার। সিনার সরাসরি সেটে মেদভেদেভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবারের টানটান ফাইনালে সিনার ৭-৬(৬), ৭-৬(৪) ব্যবধানে জয়লাভ করেন। এটি সিনারের প্রথম ইন্ডিয়ান ওয়েলস শিরোপা।

ম্যাচের দ্বিতীয় সেটে মেদভেদেভ ৪-০ ব্যবধানে এগিয়ে গেলেও, সিনার দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর ৭টি পয়েন্ট জিতে শিরোপা নিশ্চিত করেন। এই জয়ের ফলে সিনার পুরো টুর্নামেন্টে কোনও সেট না হেরে চ্যাম্পিয়ন হয়ে এক অনন্য রেকর্ড গড়লেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande