লা লিগা: সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সিলোনাকে জেতালেন রাফিনিয়া
বার্সিলোনা, ১৬ মার্চ (হি.স.) : কাম্প নউয়ে রবিবার লা লিগার ম্যাচটি ৫-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি সেভিয়ার বিপক্ষে। এই জয়ে বড় ভূমিকা রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যাটট্রিক করেছেন তিনি। অন্য দুটি গোল দানি ওলমো ও জোয়াও কান্সেলোর। এবারের ল
লা লিগা: সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সিলোনাকে জেতালেন রাফিনিয়া


বার্সিলোনা, ১৬ মার্চ (হি.স.) : কাম্প নউয়ে রবিবার লা লিগার ম্যাচটি ৫-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি সেভিয়ার বিপক্ষে। এই জয়ে বড় ভূমিকা রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যাটট্রিক করেছেন তিনি। অন্য দুটি গোল দানি ওলমো ও জোয়াও কান্সেলোর।

এবারের লিগে এটাই রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। আসরে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মোট গোল হল ১১টি। চলতি মরসুমে রাফিনিয়ার মোট গোল হল ১৭টি, যা লেভানদোভস্কির সমান।

২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। লিগে টানা পাঁচ ম্যাচ (এক জয় ও চার ড্র) অপরাজিত থাকার পর আবার হারল সেভিয়া। ২৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সেভিয়া, অবনমন অঞ্চল থেকে কেবল ৬ পয়েন্ট এগিয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande