
ম্যানচেস্টার, ১৬ মার্চ (হি.স.) : রবিবার রাতে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিটে ক্যাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর ৭১ মিনিটে মাথেউস কুইয়া ও ৮১ মিনিটে বেনিয়ামিন শেশকো ব্যবধান বাড়ান। ১০ মিনিটে ভিলার হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে।
মাইকেল ক্যারিকের কোচিংয়ে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর, গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল ম্যান ইউনাইটেড। এরপর এদিন ভিলার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আবার জয়ে ফিরল ইউনাইটেড।
দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে জায়গাটি মজবুত করল ইউনাইটেড। ৩০ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট হল ৫৪। ৩০ ম্যাচে ভিলার পয়েন্ট ৫১।
লিগে আগামী শুক্রবার বোর্নমাউথের মুখোমুখি হবে ইউনাইটেড। রবিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলবে ভিলা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি