নির্বাচন শেষ না-হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের জেলা ছাড়তে বারণ, সব ছুটি বাতিল হাইলাকান্দি প্রশাসনের
হাইলাকান্দি (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কড়াকড়ি জোরদার করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জারিকৃত এক গুরুত্বপূর্ণ আদেশে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর
নির্বাচন শেষ না-হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের জেলা ছাড়তে বারণ, সব ছুটি বাতিল হাইলাকান্দি প্রশাসনের


হাইলাকান্দি (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কড়াকড়ি জোরদার করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জারিকৃত এক গুরুত্বপূর্ণ আদেশে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলার কোনও সরকারি কর্মচারী জেলা ত্যাগ করতে পারবেন না, যদি না-জেলাশাসকের বিশেষ অনুমতি থাকে।

জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ এবং ৪ মে সকাল থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে। এরই প্রেক্ষিতে জেলার সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থা, ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের নির্বাচনী দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। এছাড়াও নির্দেশে স্পষ্ট করা হয়েছে, নির্বাচন ঘোষণার আগে যে কোনও ধরনের ছুটি, চিকিৎসাজনিত জরুরি ছুটি ছাড়া বাতিল বলে গণ্য হবে। এর ফলে নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক কাজে কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

জেলাশাসক অভিষেক জৈনের স্বাক্ষরিত এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande