
কলকাতা, ১৮ মার্চ (হি. স.) : ভারতের অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটারমণি সময়মতো ন্যায় নিশ্চিত করার জন্য সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নীতিমালা ও আচরণের ওপর ভিত্তি করে একটি নতুন কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি এই মন্তব্যটি করেছেন “ডেলিভারিং জাস্টিস ইন টাইম: গ্লোবাল প্র্যাকটিসেস অ্যান্ড ইন্ডিয়ান এক্সপেরিয়েন্সেস” শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে। ও.পি. জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি, দিল্লি যৌথভাবে এটির আয়োজন করেছিল। সেমিনারে আদালত ব্যবস্থা, ডিজিটাল আদালত ও এআই, ডাটা গভর্ন্যান্স ব্যবস্থার মাধ্যমে ন্যায় নিশ্চিতকরণের নানা দিক তুলে ধরে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত