
তোরুন (পোল্যান্ড), ১৯ মার্চ (হি.স.): ২০২৮ সালে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে ভারতের ওড়িশা। পোল্যান্ডের তোরুনে চলতি বিশ্ব ইনডোর প্রতিযোগিতার আগে বৃহস্পতিবার এই ঘোষণা করেন বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্টিয়ান কো।
তিনি জানান, বিশ্ব অ্যাথলেটিক্স কাউন্সিল ২০২৮ সালের আসরের জন্য ওড়িশাকে এবং ২০৩০ সালের জন্য কাজাখস্তানের আস্তানাকে আয়োজক হিসেবে নির্বাচিত করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতে এই মর্যাদাপূর্ণ ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।
ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম কমপ্লেক্সের আধুনিক ইনডোর স্টেডিয়ামেই এই প্রতিযোগিতা আয়োজিত হবে। আন্তর্জাতিক মানের অবকাঠামো ও ক্রীড়া আয়োজনের অভিজ্ঞতার জন্যই ওড়িশাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই ঘোষণার ফলে ভারতের ক্রীড়া মানচিত্রে আরেকটি বড় আন্তর্জাতিক আসরের সংযোজন হল, যা দেশের অ্যাথলেটিক্স পরিকাঠামো ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি