পশ্চিম এশিয়া উত্তেজনার আবহে বৃহস্পতিবার ৪৮টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী
নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে ধাপে ধাপে উড়ান পরিষেবা স্বাভাবিক করার পথে এগোচ্ছে বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার মোট ৪৮টি নির্ধারিত ও বিশেষ উড়ান পরিচালনা
পশ্চিম এশিয়া উত্তেজনার মাঝে বৃহস্পতিবার ৪৮ টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী


নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে ধাপে ধাপে উড়ান পরিষেবা স্বাভাবিক করার পথে এগোচ্ছে বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বৃহস্পতিবার মোট ৪৮টি নির্ধারিত ও বিশেষ উড়ান পরিচালনা করবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার টাটা গোষ্ঠীর অধীনস্থ বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯ মার্চ পশ্চিম এশিয়ার বিভিন্ন গন্তব্যে মোট ৪৮টি উড়ান চালানো হবে। এর মধ্যে ১৬টি নিয়মিত এবং ৩২টি বিশেষ উড়ান রয়েছে। দুবাইগামী পরিষেবাও এই তালিকায় অন্তর্ভুক্ত।

অন্যদিকে ইন্ডিগো জানিয়েছে, দুবাই সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন পাওয়ার পর ১৮ মার্চ বিকেল থেকে দুবাইগামী ও দুবাই থেকে ফেরার বিমান পরিষেবা পুনরায় শুরু হয়েছে। একইসঙ্গে আকাসা এয়ার জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে ধীরে ধীরে নির্দিষ্ট রুটে পরিষেবা চালু করা হবে।

এদিকে আবহাওয়ার কারণেও উড়ান পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় যাত্রীদের আগেভাগে উড়ানের সাম্প্রতিক অবস্থা দেখে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande