দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি-র
নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। আজ ১১১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই নিয়ে দুই দফায় মোট ২৫৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হল ভারতীয় জনতা পার্টির । কোচ
দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি-র


নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। আজ ১১১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই নিয়ে দুই দফায় মোট ২৫৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হল ভারতীয় জনতা পার্টির । কোচবিহারের মাথাভাঙা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশীথ প্রামাণিক। ব্যারাকপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে। নোয়াপাড়া আসনের প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে। এছাড়াও কামারহাটি থেকে অরূপ চৌধুরী, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, এন্টালি থেকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং মানিকতলা থেকে তাপস রায়-কে প্রার্থী করেছে বিজেপি। প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, রাজারহাট-গোপালপুর আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারিকে। কাশিপুর বেলগাছিয়া আসনে রিতেশ তিওয়ারি, যাদবপুর আসনে শবরী মুখোপাধ্যায়, টালিগঞ্জ আসনে পাপিয়া অধিকারী, বেহালা পশ্চিম থেকে প্রার্থী হয়েছেন ডাঃ ইন্দ্রনীল খাঁ, পশ্চিম মেদিনীপুর জেলার এগরা আসনের প্রার্থী দিব্যেন্দু অধিকারী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande