বক্স অফিসে ঝড় তুলল ধুরন্ধর ২, সংগ্রহ প্রায় ৪৪ কোটি টাকা
মুম্বই, ১৯ মার্চ (হি.স.): বলিউড অভিনেতা রণবীর সিং-এর বহু প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে। ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করছে। প্রেক্ষাগৃহের বাইরে লম্
বক্স অফিসে ঝড় তুলল ধুরান্ধর ২, প্রিভিউ শোগুলো থেকে প্রায় ৪৪ কোটি টাকা কালেকশন


মুম্বই, ১৯ মার্চ (হি.স.): বলিউড অভিনেতা রণবীর সিং-এর বহু প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে। ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করছে। প্রেক্ষাগৃহের বাইরে লম্বা লাইন এবং অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে সিনেমাটি বড় ধরনের রেকর্ড গড়তে চলেছে। মুক্তির একদিন আগে, অর্থাৎ ১৮ মার্চ অনুষ্ঠিত পেইড প্রিভিউ শো–গুলো থেকে চিত্তাকর্ষক আয় করে ধুরন্ধর ২ ইতিহাস সৃষ্টি করেছে।

তথ্য অনুযায়ী, সিনেমাটি ভারতে প্রিভিউ শোগুলো থেকে প্রায় ৪৪ কোটি টাকা সংগ্রহ করেছে। এই আয়ের মাধ্যমে সিক্যুয়েলটি প্রথম সিনেমা ধুরন্ধর-এর সূচনার দিনের সংগ্রহকে ছাড়িয়ে গেছে। এই সিনেমার প্রথম ভাগ ২০২৫ এর ডিসেম্বর-এ মুক্তি পেয়েছিল এবং যার পরিমাণ ছিল ২৮ কোটি টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande