এনসিসি বেবি লিগ ক্রিকেট: ছোটদের ব্যাটে-বলে মাঠ মাতোয়ারা, দ্বিতীয় দিনেও দাপট অব্যহত
কলকাতা, ১৯ মার্চ (হি. স.): এনসিসি বেবি লিগ ক্রিকেটে খুদে ক্রিকেটারদের দাপট অব্যাহত। বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিবেকানন্দ পার্ক এবং রাজস্থান মাঠে মোট সাতটি ম্যাচে এক জমজমাট লড়াই প্রত্যক্ষ করলেন ক্রীড়াপ্রেমীরা। প্রতিটি ম্যাচেই ছোটদের প
এনসিসি বেবি লিগ ক্রিকেট: ছোটদের ব্যাটে-বলে মাঠ মাতোয়ারা, দ্বিতীয় দিনেও দাপট অব্যহত


কলকাতা, ১৯ মার্চ (হি. স.): এনসিসি বেবি লিগ ক্রিকেটে খুদে ক্রিকেটারদের দাপট অব্যাহত। বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিবেকানন্দ পার্ক এবং রাজস্থান মাঠে মোট সাতটি ম্যাচে এক জমজমাট লড়াই প্রত্যক্ষ করলেন ক্রীড়াপ্রেমীরা। প্রতিটি ম্যাচেই ছোটদের প্রতিভা ও লড়াই করার মানসিকতা ছিল চোখে পড়ার মতো।

দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে তেঘরিয়া সিসিসি ৩০ রানে পরাজিত করে বুলান সিএফএ-কে। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে অন্বেষণ ঘোষ ম্যাচের সেরা নির্বাচিত হন। অন্যদিকে, পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি ৮ উইকেটের এক সহজ জয় তুলে নেয় বেঙ্গল বয়েজের বিরুদ্ধে। এই ম্যাচে অভ্রজিৎ বিশ্বাসের ঝকঝকে ৪৯ রানের ইনিংসটি সকলের নজর কেড়েছে।

গড়িয়া সবুজ দল ৪৩ রানে হারায় বেলঘড়িয়া এসি-কে, যেখানে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা হন অনয় রায়। আবার ডিএমপি ২ উইকেটের এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় পি সেন মেমোরিয়াল সিসিসি-র বিরুদ্ধে; দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেরা হন অভিষেক ঠাকুর।

দিনের সবথেকে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ছিল জগাছা থানা জেডএসএ এবং বোর্নভিটা ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে। শেষ মুহূর্ত পর্যন্ত চলা এই টানটান লড়াইয়ে মাত্র ২ রানে জয় পায় জগাছা থানা। হৃদন ঘোষের অনবদ্য অর্ধশতক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এছাড়াও দিনের অন্য দুটি ম্যাচে সিসিডি ১০ উইকেটের বড় ব্যবধানে ইস্টবেঙ্গল ক্লাবকে এবং বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি ৮ উইকেটে সিএমডিএ নগর সিসিসি-কে পরাজিত করে। দিনভর ব্যাট-বলের এই লড়াই আগামী দিনের তারকাদের এক ঝলক যেন তুলে ধরল তিলোত্তমার মাঠে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande