
ঋষিকেশ, ১৯ মার্চ (হি.স.): অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উত্তরাখণ্ডের মন্ত্রী সতপাল মহারাজ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী সতপাল মহারাজের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এইমস ঋষিকেশ-এ যান এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
উল্লেখ্য, স্বাস্থ্যের অবনতি হওয়ায় ক্যাবিনেট মন্ত্রী সতপাল মহারাজকে চিকিৎসার জন্য এইমস ঋষিকেশে ভর্তি করা হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি তিনি। আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ