বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার নিন্দা রাশিয়ার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
মস্কো/ইস্তাম্বুল, ১৯ মার্চ (হি.স.) : ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে তার নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পরমাণু সংস্থা রোসাটম সতর্ক করে বলেছে, পরমাণু স্থাপনার আশেপাশে এই ধরনের হামলা মারাত
বুশেহর পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা রাশিয়ার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ


মস্কো/ইস্তাম্বুল, ১৯ মার্চ (হি.স.) : ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে তার নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পরমাণু সংস্থা রোসাটম সতর্ক করে বলেছে, পরমাণু স্থাপনার আশেপাশে এই ধরনের হামলা মারাত্মক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে।

রোসাটম প্রধান অ্যালেক্সেই লিখাচেভ এক বিবৃতিতে বলেন, এই হামলা “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। বলেন, হামলার পরও বিকিরণ স্তর স্বাভাবিক রয়েছে এবং কোনও কর্মী আহত হননি।

এর আগে ইরানের পরমাণু সংস্থাও জানিয়েছিল, প্ল্যান্টের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র বা প্রোজেক্টাইল পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রিঅ্যাক্টরের খুব কাছাকাছি এই হামলা অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। তিনি পরমাণু স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করেন, এ ধরনের ঘটনা বৃহত্তর অঞ্চলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।

রাশিয়া সব পক্ষকে সংযম প্রদর্শন ও সংঘাত প্রশমনের পথে এগোনোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছ থেকেও এই ঘটনার নিন্দা প্রত্যাশা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande