ডুমুরজলায় সিএবি-র ‘ক্রিকেট সেন্টার অফ এক্সেলেন্স’, জমি পরিদর্শনে হিডকো ও সিএবি কর্তারা
কলকাতা, ২০ মার্চ (হি. স.) : হাওড়ার ডুমুরজলার খেল নগরীতে অত্যাধুনিক ‘ক্রিকেট সেন্টার অফ এক্সেলেন্স’ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার যৌথভাবে জমি পরিদর্শন করা হলো। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এবং হিডকোর শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জমি
ক্রিকেটের উৎকর্ষ কেন্দ্র গড়তে জমি পরিদর্শন হল


কলকাতা, ২০ মার্চ (হি. স.) : হাওড়ার ডুমুরজলার খেল নগরীতে অত্যাধুনিক ‘ক্রিকেট সেন্টার অফ এক্সেলেন্স’ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার যৌথভাবে জমি পরিদর্শন করা হলো। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এবং হিডকোর শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জমি হস্তান্তরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে সেখানে কাজ কীভাবে এগোবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।

​সেইসঙ্গে উপস্থিত ছিলেন সিএবি-র সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, ডুমুরজলা অ্যাকাডেমির চেয়ারম্যান দেবাশিস গঙ্গোপাধ্যায় এবং সিএবি-র সিইও চিন্ময় নায়েক। এর পাশাপাশি উপস্থিত ছিলেন হিডকোর জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং)-২ বিকাশ হালদার এবং স্টেট ম্যানেজার প্রদীপ বাড়ুই।

​উল্লেখ্য, ৮.৯৩ একর জমির উপর এই পরিকাঠামো গড়ে তুলবে সিএবি। সেখানে স্পোর্টস সায়েন্স সেন্টার, ইনডোর ও আউটডোর নেট প্র্যাকটিসের ব্যবস্থা, জিমনেশিয়াম এবং ক্রিকেটারদের আবাসনসহ একাধিক আধুনিক সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande