
মুম্বই, ২০ মার্চ (হি.স.) : বলিউড অভিনেতা রণবীর সিং-এর ছবি ‘ধুরন্ধর ২’ মুক্তির সঙ্গেই বক্স অফিসে ঝড় তুলেছে। অ্যাডভান্স বুকিং ও প্রিভিউ শো-তে দুর্দান্ত সাফল্যের পর প্রথম দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড গড়েছে এই ছবি। দর্শকদের উচ্ছ্বাসে প্রেক্ষাগৃহগুলিতে ভিড় চোখে পড়ার মতো।
ট্রেড রিপোর্ট অনুযায়ী, পেইড প্রিভিউ থেকে ভারতে প্রায় ৪৩ কোটি টাকা আয় করেছিল ‘ধুরন্ধর ২’। মুক্তির প্রথম দিনেই ছবির নেট সংগ্রহ দাঁড়ায় ১০২.৫৫ কোটি টাকা। ফলে মাত্র দু’দিনেই ছবির মোট আয় ১৪৫.৫৫ কোটি টাকায় পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, ওপেনিং ডে কালেকশনের নিরিখে এই ছবি জওয়ান ও এনিম্যাল -এর মতো বড় ছবিকেও পিছনে ফেলে দিয়েছে।
অন্যদিকে, দক্ষিণী তারকা পাওয়ান কল্যাণ
-এর ছবি ‘ওস্তাদ ভগৎ সিং’-এর সঙ্গে বক্স অফিসে কড়া প্রতিযোগিতা দেখা গেছে। ছবিটি প্রথম দিনে ৩১.৫০ কোটি টাকার ব্যবসা করেছে, যা ভালো সূচনা হলেও ‘ধুরন্ধর ২’-এর তুলনায় অনেকটাই পিছিয়ে।
উল্লেখযোগ্যভাবে, পবন কল্যাণের আগের ছবি ‘ দে কল হিম ওজি’ প্রথম দিনে ৬৩.৭৫ কোটি টাকা আয় করেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য