
লন্ডন, ২০ মার্চ (হি.স.) : ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার (১৯ মার্চ)। শেষ আটের টিকিট পেয়েছে- ব্রাগা, পোর্তো, রিয়াল বেতিস, ফ্রেইবার্গ, সেলটা ভিগো, নটিংহ্যাম ফরেস্ট, অ্যাস্টন ভিলা এবং বোলোগনা।
শেষ আটে যে দলগুলি একে অপরের মুখোমুখি হচ্ছে, তাঁর তালিকা:
**ব্রাগা-রিয়াল বেতিস
**ফ্রেইবার্গ-সেলটা ভিগো
**পোর্তো-নটিংহ্যাম
**বোলোগনা-অ্যাস্টন ভিলা
শেষ আটের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল এবং দ্বিতীয় লেগ হবে ১৬ এপ্রিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি