আইএসএল: শুক্রবার ঘরের মাঠে মোহনবাগান খেলবে মুম্বইয়ের বিপক্ষে
কলকাতা, ২০ মার্চ (হি.স.) : ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে সফল দুটি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই এফসি শুক্রবার সল্টলেক স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত। বর্তমান চ্যাম্পিয়ন মোহনবাগান পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে
আইএসএল ২০২৫-২৬: আজ ঘরের মাঠে মুম্বাই সিটির বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান


কলকাতা, ২০ মার্চ (হি.স.) : ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে সফল দুটি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই এফসি শুক্রবার সল্টলেক স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত।

বর্তমান চ্যাম্পিয়ন মোহনবাগান পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সমান সংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই।

আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির সঙ্গে গোলশূন্য ড্র করায় মোহনবাগানের ধারাবাহিকতায় আঘাত লেগেছে। তারা প্রথম চারটি ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছে এবং ১৪টি গোল করেছে।

আর প্রতিপক্ষ মুম্বই ১০ জনের দল হওয়া সত্ত্বেও দৃঢ়তা ও মনোবল দেখিয়ে ইন্টার কাশী এফসির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে।

মুম্বই দীর্ঘদিন ধরেই বাগানের এক কঠিন প্রতিপক্ষ। দুটি দলের ১২টি সাক্ষাতের মধ্যে সাতটিতেই জয়লাভ করেছে তারা। মোহনবাগান পেয়েছে মাত্র একটি জয়, আর চারটি ম্যাচ ড্র হয়েছে।

মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা ম্যাচটির গুরুত্ব স্বীকার করে এটিকে একটি “বিশাল ম্যাচ” হিসেবে বর্ণনা করেছেন। তবে এই ম্যাচে জিতে তিনি শীর্ষস্থান বজায় রাখতে চাইছেন।

মুম্বই এর কোচ পেত্র ক্রাটকি তাঁর দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। শক্তিশালী মোহনবাগান দলের দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাঁরা তৈরি বলছেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande