ঈদ ২০২৭-এ মুক্তি পেতে পারে সলমান খান -এর নতুন ছবি, দক্ষিণী টিমের সঙ্গে জুটি
মুম্বই, ২০ মার্চ (হি.স.) : বলিউডে ঈদ মানেই সলমান খান-এর বড় রিলিজ—এই ট্রেন্ড বহুদিনের। ‘ওয়ান্টেড'', ''দাবাং'', ''কিক'' এবং ''বজরঙ্গি ভাইজান’-এর মতো একাধিক সুপারহিট ছবি ঈদেই মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে। তবে এ বছর ঈদে তাঁর কোনও ছবি
ঈদ ২০২৭-এ মুক্তি পেতে পারে সলমান খান -এর নতুন ছবি, দক্ষিণী টিমের সঙ্গে জুটি


মুম্বই, ২০ মার্চ (হি.স.) : বলিউডে ঈদ মানেই সলমান খান-এর বড় রিলিজ—এই ট্রেন্ড বহুদিনের। ‘ওয়ান্টেড', 'দাবাং', 'কিক' এবং 'বজরঙ্গি ভাইজান’-এর মতো একাধিক সুপারহিট ছবি ঈদেই মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে।

তবে এ বছর ঈদে তাঁর কোনও ছবি মুক্তি পাচ্ছে না। কিন্তু ২০২৭ সালের ঈদকে সামনে রেখে এখন থেকেই বড় পরিকল্পনা শুরু করেছেন অভিনেতা। সূত্র অনুযায়ী, ‘মাতৃভূমি’-এর পর তিনি দক্ষিণী প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামশী পাডিলপল্লীর-এর সঙ্গে নতুন ছবিতে কাজ করতে পারেন।

সূত্রের খবর, ছবিটি ঈদ ২০২৭-এ মুক্তির লক্ষ্যেই পরিকল্পনা করা হচ্ছে। এই প্রোজেক্ট নিয়ে অভিনেতা ও নির্মাতাদের মধ্যে আলোচনা চলছে এবং সেই অনুযায়ী শুটিং শিডিউল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে উৎসবের সময় ছবিটি প্রেক্ষাগৃহে আনা যায়।

জানা গেছে , ছবিটি হবে অ্যাকশন ও আবেগে ভরপুর একটি বড় এন্টারটেইনার, যেখানে সলমান খান তাঁর চেনা স্টাইলে ধরা দেবেন। দর্শকদের কথা মাথায় রেখে তাঁকে শক্তিশালী ও প্রভাবশালী চরিত্রে উপস্থাপনের পরিকল্পনা চলছে।

জানা গিয়েছে, ছবির প্রি-প্রোডাকশনের কাজ দ্রুত এগোচ্ছে এবং এপ্রিল মাস থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৭ সালের প্রথমার্ধেই ছবিটি মুক্তির লক্ষ্যে কাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande