প্যারিস বিতর্কের পর প্রথম আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন অলিম্পিক চ্যাম্পিয়ন লিন ইউ-টিং
তাইপে, ২১ মার্চ (হি.স.) : চাইনিজ তাইপের অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন লিন ইউ-টিংকে ওয়ার্ল্ড বক্সিংয়ের মহিলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে। শনিবার দেশটির বক্সিং অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়ে সিদ্ধান্তটিকে “অত্যন্ত স্বস্তিদায়ক” ব
প্যারিস ২০২৪-এর চ্যাম্পিয়ন লিন ইউ-টিং প্যারিসের লিঙ্গবৈষম্য বিতর্কের পর প্রথম আন্তর্জাতিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন


তাইপে, ২১ মার্চ (হি.স.) : চাইনিজ তাইপের অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন লিন ইউ-টিংকে ওয়ার্ল্ড বক্সিংয়ের মহিলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে। শনিবার দেশটির বক্সিং অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়ে সিদ্ধান্তটিকে “অত্যন্ত স্বস্তিদায়ক” বলে উল্লেখ করেছে।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে লিন ইউ-টিং এবং আলজেরিয়ার বক্সার ইমান খেলিফ লিঙ্গ-সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। যদিও দুই ক্রীড়াবিদই ভিন্ন ভিন্ন ওজন শ্রেণিতে শিরোপা জিতেছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়।

পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) স্বীকৃত সংস্থা ওয়ার্ল্ড বক্সিং চিকিৎসা বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে ৩০ বছর বয়সী লিনকে মহিলা হিসেবেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেয়।

এই সিদ্ধান্তের ফলে লিন আগামী ২৮ মার্চ থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে শুরু হতে যাওয়া এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন। প্যারিস অলিম্পিকের পর এটিই হবে তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande