পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দোহা জিমন্যাস্টিকস বিশ্বকাপ বাতিল
প্যারিস, ২১ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আগামী এপ্রিলে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আর্টিস্টিক জিমন্যাস্টিকস অ্যাপারেটাস বিশ্বকাপ বাতিলের ঘোষণা শুক্রবার
পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে দোহায় জিমন্যাস্টিকস বিশ্বকাপ বাতিল করা হয়েছে


প্যারিস, ২১ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আগামী এপ্রিলে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আর্টিস্টিক জিমন্যাস্টিকস অ্যাপারেটাস বিশ্বকাপ বাতিলের ঘোষণা শুক্রবার করেছে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা।

সংস্থার তরফে জানানো হয়েছে, জরুরি অনলাইন ভোটের পর কার্যনির্বাহী কমিটি ১৫ থেকে ১৮ এপ্রিল দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রতিযোগিতাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে স্পষ্ট করা হয়েছে, এই প্রতিযোগিতা আর পুনঃনির্ধারণ করা হবে না।

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের উপর প্রভাব পড়েছে। এর মধ্যে বাহরাইন ও সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফর্মুলা ওয়ান রেসও বাতিল বা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, এই দুই রেসই এপ্রিলের মাঝামাঝি সময়ে হওয়ার কথা ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রীড়া সূচিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande