‘ধুরন্ধর ২’-এর সাফল্যে কঙ্গনার বার্তা, “পরিচালকরাও প্রকৃত স্টার”
মুম্বই, ২১ মার্চ (হি.স.) : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ‘ধুরন্ধর ২’-এর সাফল্যকে সামনে রেখে ইন্ডাস্ট্রির বড় তারকাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন। পরিচালক আদিত্য ধর-এর সমর্থনে তিনি বলেন, অনেক সুপারস্টার নিজেদের প্রভাব খাটিয়ে পরিচালকদের উপর চাপ সৃষ্টি
‘ধুরন্ধর ২’-এর সাফল্যে কঙ্গনার বার্তা, “পরিচালকরাও প্রকৃত স্টার”


মুম্বই, ২১ মার্চ (হি.স.) : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ‘ধুরন্ধর ২’-এর সাফল্যকে সামনে রেখে ইন্ডাস্ট্রির বড় তারকাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন। পরিচালক আদিত্য ধর-এর সমর্থনে তিনি বলেন, অনেক সুপারস্টার নিজেদের প্রভাব খাটিয়ে পরিচালকদের উপর চাপ সৃষ্টি করেন, যা চলচ্চিত্র নির্মাণের জন্য ক্ষতিকর।

কঙ্গনার অভিযোগ, এর ফলে পরিচালকদের সৃজনশীল স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, যা বন্ধ হওয়া জরুরি। ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে খুশি প্রকাশ করে তিনি আদিত্য ধরকে “সুপারস্টার পরিচালক” বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এই ছবি প্রমাণ করেছে যে একজন পরিচালকও বড় অভিনেতার মতোই প্রভাব ফেলতে পারেন। উদাহরণ হিসেবে তিনি স্টিভেন স্পিলবার্গ, কোয়েন্টিন টারান্টিনো এবং ক্রিস্টোফার নোলান-এর নাম উল্লেখ করেন, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে সুপারস্টার হিসেবে পরিচিত।

কঙ্গনার মতে, ভারতীয় সিনেমায় পরিচালকেরা তাঁদের প্রাপ্য সম্মান অনেক সময় পান না। ছবির সাফল্যের বেশিরভাগ কৃতিত্ব অভিনেতাদের দেওয়া হলেও পরিচালকের অবদান আড়ালেই থেকে যায়। তবে ‘ধুরন্ধর ২’ সেই ধারণা বদলাতে শুরু করেছে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই ছবিটি ২০০ কোটির গণ্ডি পেরিয়েছে এবং বিশ্বজুড়ে ৪০০ কোটির ক্লাবে পৌঁছনোর পথে এগোচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande