১৫ বছর বয়সে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন রুয়ান্ডার ব্যাটার
লাগোস, ২১ মার্চ (হি.স.): শুক্রবার লাগোসে অনুষ্ঠিত নাইজেরিয়ার ইনভাইটেশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে রুয়ান্ডার ফ্যানি উটাগুশিমানিন্দে ঘানার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই ১৫ বছর ২২৩ দিনে সেঞ্চুরি করে প্রথম টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ খেলোয়া
১৫ বছর বয়সে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন রুয়ান্ডার ব্যাটার


লাগোস, ২১ মার্চ (হি.স.): শুক্রবার লাগোসে অনুষ্ঠিত নাইজেরিয়ার ইনভাইটেশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে রুয়ান্ডার ফ্যানি উটাগুশিমানিন্দে ঘানার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই ১৫ বছর ২২৩ দিনে সেঞ্চুরি করে প্রথম

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। তিনি উগান্ডার প্রোসকোভিয়া আলাকোর রেকর্ডটি ভেঙেছেন, যিনি ১৬ বছর ২৩৩ দিন বয়সে ১১৬ রান করেছিলেন। পুরুষদের ক্রিকেটে, ফ্রান্সের গুস্তাভ ম্যাককিয়ন ১৮ বছর ২৮০ দিন বয়সে শতক করে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি ধরে রেখেছেন।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে উটাগুশিমানিন্দে ১৭টি চারের সাহায্যে ৬৫ বলে অপরাজিত ১১১ রান করেন। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি অভিষেকে অস্ট্রেলিয়ার ক্যারেন রলটনের করা অপরাজিত ৯৬ রানের পূর্ববর্তী সেরা স্কোরকে ছাড়িয়ে যান।

নাইজেরিয়ার লাগোসে শুক্রবার উতাগাশিমানিন্দের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রান তোলে রুয়ান্ডা। জবাবে ২০ ওভারে ৮৮ রান করে থামে ঘানার ইনিংস।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande