আরও তেল এল দেশে, জাহাজ গন্তব্য বদলে পৌঁছল মেঙ্গালুরুতে
মেঙ্গালুরু, ২২ মার্চ (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার রাশিয়ার তেল কেনার ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করার পর, রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে অ্যাকোয়া টাইটান নামে একটি জাহাজ কর্ণাটকের মেঙ্গালুরুতে এসে পৌঁছেছে। এর ফলে দেশের তেলের
আরও তেল এল দেশে, জাহাজ গন্তব্য বদলে পৌঁছল মেঙ্গালুরুতে


মেঙ্গালুরু, ২২ মার্চ (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার রাশিয়ার তেল কেনার ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করার পর, রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে অ্যাকোয়া টাইটান নামে একটি জাহাজ কর্ণাটকের মেঙ্গালুরুতে এসে পৌঁছেছে। এর ফলে দেশের তেলের জোগান অব্যাহত রাখাটা সহজতর হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

এদিকে, আরও একটি পণ্যবাহী জাহাজ এলপিজি গ্যাস নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে বলে খবর। পিক্সিস পায়োনিয়ার নামে এই পণ্যাবাহী জাহাজটি এসেছে টেক্সাস থেকে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও দেশে গ্যাসের সরবরাহ অব্যাহত রয়েছে বলে সরকার জানিয়েছে। তবে ‘অ্যাকোয়া টাইটান’-এ করে কতটা অপরিশোধিত তেল ভারতে আনা হয়েছে, তা প্রাথমিক ভাবে জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande