ইংলিশ প্রিমিয়ার লিগ: ব্রাইটনের মাঠে আবার হারল লিভারপুল
লন্ডন, ২২ মার্চ (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল লিভারপুলকে, প্রতিপক্ষ ব্রাইটনের কাছে হেরে। ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ২-১ ব্যবধানে হারিয়েছে শিরোপাধারী ল
ইংলিশ প্রিমিয়ার লিগ:  ব্রাইটনের মাঠে আবার হারল লিভারপুল


লন্ডন, ২২ মার্চ (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল লিভারপুলকে, প্রতিপক্ষ ব্রাইটনের কাছে হেরে।

ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ২-১ ব্যবধানে হারিয়েছে শিরোপাধারী লিভারপুলকে। গত মরসুমে এই মাঠেই হেরেছিল অল রেডরা।

ফলে টানা তিন ম্যাচে জয়হীন রইল লিভারপুল।তিন ম্যাচের মধ্যে তারা দুই ম্যাচ হেরেছে ও এক ম্যাচ ড্র করেছে।

এই পরাজয়ে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল। আর তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাস্টন ভিলা একটি ম্যাচ কম খেলে। অন্যদিকে, সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ব্রাইটন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande