নিহত হিজবুল্লাহর ‘রাদওয়ান ফোর্স’-এর কমান্ডার, দাবি ইজরায়েলের
বেইরুট, ২২ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইজরায়েল। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর দাবি, সাম্প্রতিক এক বিমান হামলায় হিজবুল্লাহর ‘রাদওয়ান ফোর্স’-এর
হিজবুল্লাহর ‘রাদওয়ান ফোর্স’-এর কমান্ডার নিহতের দাবি ইজরায়েলের


বেইরুট, ২২ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইজরায়েল। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর দাবি, সাম্প্রতিক এক বিমান হামলায় হিজবুল্লাহর ‘রাদওয়ান ফোর্স’-এর স্পেশাল অপারেশনস কমান্ডার আবু খলিল বারজি নিহত হয়েছেন।

তুরস্কের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রবিবার আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননের মাজদাল সালেম এলাকায় চালানো এক বিমান হামলায় ওই কমান্ডারসহ আরও দু’জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। আইডিএফ-এর দাবি, আবু খলিল বারজি ‘রাদওয়ান ফোর্স’-এর স্পেশাল অপারেশন ইউনিটের নেতৃত্বে ছিলেন এবং ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন।

যদিও ইজরায়েলের এই দাবির প্রেক্ষিতে এখনও পর্যন্ত হিজবুল্লাহর তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, গত ২ মার্চ সীমান্ত পেরিয়ে হামলার পর থেকেই ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। লেবাননের প্রশাসনের দাবি, এই সময়ের মধ্যে ইজরায়েলি হামলায় ১,০০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

এই পরিস্থিতিতে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande