লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে এল পিএসজি, জয়ের নায়ক নুনো মেন্দেস
প্যারিস, ২২ মার্চ (হি.স.): লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে গেল পিএসজি। শনিবার (২১ মার্চ) রাতে নিসের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৪-০ গোলের বড় জয় পেল নিসের বিরুদ্ধে। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক হলেন নুনো মেন্দেস। বাকি গোল দিতে করে
লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে এল পিএসজি,   জয়ের নায়ক নুনো মেন্দেস


প্যারিস, ২২ মার্চ (হি.স.): লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে গেল পিএসজি। শনিবার (২১ মার্চ) রাতে নিসের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৪-০ গোলের বড় জয় পেল নিসের বিরুদ্ধে। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক হলেন নুনো মেন্দেস।

বাকি গোল দিতে করেন ফের্নান্দেজ ও ওয়ারেন জাইরে-এমেরি।

এই জয়ে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি এবং শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল তারা।

এক ম্যাচ কম খেলেও তারা দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের মাত্র পাঁচ পয়েন্ট ওপরে নিস।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande