ইরানের বিদ্যুৎকেন্দ্রে পাঁচ দিন হামলা হবে না : ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন, ২৩ মার্চ (হি.স.): ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না, সোমবার জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ‘‘খুব ভাল এবং
ডোনাল্ড ট্রাম্প


ওয়াশিংটন, ২৩ মার্চ (হি.স.): ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে আগামী পাঁচ দিন হামলা হবে না, সোমবার জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ‘‘খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে।’’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে জানান, আমি যুদ্ধ বিভাগকে চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের সাপেক্ষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনও ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিম এশিয়ায় চলমান সমস্যার সমাধানের লক্ষ্যে গত দু’দিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে ভাল এবং ফলপ্রসূ আলোচনা চলছে।’’ তিনি এ-ও মনে করেন, এই আলোচনা সপ্তাহ জুড়ে চলতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande