লা লিগা: ভিনিসিউসের জোড়া গোল, আতলেতিকোর বিপক্ষে জয় পেল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ২৩ মার্চ (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে আরেকটি গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে। বুধবার সিটির বিপক্ষেও জোড়া গোল করেছিলেন ভিনিসিউস। এই মরসুমে
লা লিগা: ভিনিসিউসের জোড়া গোল, আতলেতিকোর বিপক্ষে জয় পেল রিয়াল মাদ্রিদ


মাদ্রিদ, ২৩ মার্চ (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে আরেকটি গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে।

বুধবার সিটির বিপক্ষেও জোড়া গোল করেছিলেন ভিনিসিউস। এই মরসুমে সব মিলিয়ে তার গোল হল ১৭টি।

এই আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এদিন দারুণ পারফরম্যান্স দেখিয়ে প্রতিশোধ নিল তারা। মাঝে অবশ্য স্প্যানিশ সুপার কাপেও একবার দিয়েগো সিমেওনের দলকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের অধিকাংশ সময় আক্রমণে আধিপত্য দেখিয়ে রিয়াল গোলের জন্য ১৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পেরেছিল। বিপরীতে, আতলেতিকোর ১২ শটের ছয়টি ছিল লক্ষ্যে।

এই জয়ের পর শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনাকে জোরাল করল রিয়াল। ২৯ ম্যাচ শেষে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। আর ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা।

তিন নম্বরে ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৮। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande