মঙ্গলে উঠলো শেয়ার সূচক
মুম্বই, ২৪ মার্চ (হি.স.): মঙ্গলবার ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। এ দিন সেনসেক্স ১৩৭২.০৬ পয়েন্ট উঠে ফের ঢুকেছে ৭৪ হাজারের ঘরে (৭৪,০৬৮.৪৫)। নিফটিও ৩৯৯.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২,৯১২.৪০ অঙ্কে। বাজার বিশেষজ্ঞদের মতে, লগ্নিকারীদের আগ্রহ ফেরা তো রয়েইছে। ত
মঙ্গলে উঠলো শেয়ার সূচক


মুম্বই, ২৪ মার্চ (হি.স.): মঙ্গলবার ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। এ দিন সেনসেক্স ১৩৭২.০৬ পয়েন্ট উঠে ফের ঢুকেছে ৭৪ হাজারের ঘরে (৭৪,০৬৮.৪৫)। নিফটিও ৩৯৯.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২,৯১২.৪০ অঙ্কে। বাজার বিশেষজ্ঞদের মতে, লগ্নিকারীদের আগ্রহ ফেরা তো রয়েইছে। তার সঙ্গে ডলারের সাপেক্ষে টাকার দর কিছুটা মাথা তোলায় এবং বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম নেমে আসাও এ দিন সূচকের উত্থানে ইন্ধন জুগিয়েছে। তবে এখনও পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং তেলের দাম নিয়ে চিন্তা থাকছে। ফলে আগামী দিনে সতর্ক পদক্ষেপের পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande