আইপিএল ২০২৬-এর জন্য কেকেআর স্কোয়াডে আকাশ দীপের পরিবর্তে সুযোগ পেলেন সৌরভ দুবে
মুম্বই , ২৪ মার্চ (হি.স.) : আসন্ন আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলে আকাশ দীপের পরিবর্তে বাঁ-হাতি পেসার সৌরভ দুবে ৩০লক্ষ টাকার বিনিময়ে কেকেআরে খেলার সুযোগ পেলেন। মঙ্গলবার বিসিসিআই এই ঘোষণা দিয়েছে। কোমরের পেশিতে টান লাগার কারণে আকাশ এই
আইপিএল ২০২৬-এর জন্য কেকেআর স্কোয়াডে আকাশ দীপের পরিবর্তে সুযোগ পেলেন সৌরভ দুবে


মুম্বই , ২৪ মার্চ (হি.স.) : আসন্ন আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলে আকাশ দীপের পরিবর্তে বাঁ-হাতি পেসার সৌরভ দুবে ৩০লক্ষ টাকার বিনিময়ে কেকেআরে খেলার সুযোগ পেলেন। মঙ্গলবার বিসিসিআই এই ঘোষণা দিয়েছে।

কোমরের পেশিতে টান লাগার কারণে আকাশ এই মরসুম থেকে ছিটকে গেছেন এবং চিকিৎসার জন্য তিনি বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স (সিওই)-তে যাবেন।

২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি-নিলামে নাইট রাইডার্স ১ কোটিতে আকাশকে নিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande