স্প্যানিশ ফুটবল: টানা ব্যর্থতার জেরে চাকরি হারালেন সেভিয়ার কোচ
সেভিয়া, ২৪ মার্চ (হি.স.): টানা ব্যর্থতার জেরে সেভিয়ার কোচের পদে এক মরসুমও টিকলেন না মাতিয়াস আলমেইদা। ভালেন্সিয়ার বিপক্ষে হারের একদিন পরই চাকরি হারালেন তিনি। লা লিগার ক্লাবটি সোমবার এক বিবৃতিতে এই আর্জেন্টাইন কোচের সঙ্গে চুক্তি শেষ করার ঘোষণা করেছে
স্প্যানিশ ফুটবল: টানা ব্যর্থতার জেরে চাকরি হারালেন সেভিয়ার কোচ


সেভিয়া, ২৪ মার্চ (হি.স.): টানা ব্যর্থতার জেরে সেভিয়ার কোচের পদে এক মরসুমও টিকলেন না মাতিয়াস আলমেইদা। ভালেন্সিয়ার বিপক্ষে হারের একদিন পরই চাকরি হারালেন তিনি। লা লিগার ক্লাবটি সোমবার এক বিবৃতিতে এই আর্জেন্টাইন কোচের সঙ্গে চুক্তি শেষ করার ঘোষণা করেছে ।

গত জুনে সেভিয়ার কোচিংয়ের দায়িত্ব আলমেইদার নিয়েছিলেন। তার কোচিংয়ে টানা দুই হারে লিগ অভিযান শুরু করে সেভিয়া। পরের ছয় রাউন্ডের চারটিতেই অবশ্য জয় পায় তারা। তবে এরপর, ব্যর্থতার বৃত্তে আটকা পড়ে সেভিয়া। লিগে সবশেষ দুই ম্যাচে হারের পর এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এবারের লিগে ২৯ ম্যাচের ১৪টিতেই হেরেছে সেভিয়া। ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫ নম্বরে, অবনমন অঞ্চল তারা আছে মাত্র তিন পয়েন্ট দূরে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande