আরসিবি ম্যাচে পদদলিত হয়ে নিহতদের সম্মান জানাতে এম চিন্না স্বামী স্টেডিয়ামের ১১টি আসন স্থায়ীভাবে খালি থাকবে
চেন্নাই, ২৪ মার্চ (হি.স.) : আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রা ম্যাচের দিনগুলিতে ১১ নম্বর জার্সি পরে অনুশীলন করবেন এবং ফ্র্যাঞ্চাইজিটি গত বছর এখানকার এম চিন্না স্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক পদদলনে নিহত ভক্তদের সম্মান
আরসিবি ম্যাচে পদদলিত হয়ে নিহতদের সম্মান জানাতে এম চিন্না স্বামী স্টেডিয়ামের ১১টি আসন স্থায়ীভাবে খালি থাকবে


চেন্নাই, ২৪ মার্চ (হি.স.) : আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রা ম্যাচের দিনগুলিতে ১১ নম্বর জার্সি পরে অনুশীলন করবেন এবং ফ্র্যাঞ্চাইজিটি গত বছর এখানকার এম চিন্না স্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক পদদলনে নিহত ভক্তদের সম্মানে ১১টি আসন স্থায়ীভাবে চিহ্নিত করার পরিকল্পনাও করেছে।

উল্লেখ্য,আরসিবি-র প্রথম আইপিএল শিরোপা জয়ের পর ৪ জুন এক উদযাপন অনুষ্ঠানে বিশৃঙ্খলার কারণে এই স্টেডিয়ামে পদদলিত হয়ে তাদের ১১জন ভক্ত প্রাণ হারান। এই উদযাপন ব্যবস্থাপনার জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছিল।

“ম্যাচের আগের দিন অনুশীলনের সময়, খেলোয়াড়রা ১১ নম্বর জার্সি পরবে,” মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে আরসিবি-র সিইও রাজেশ মেনন একথা বলেছেন।

সব খেলোয়াড়ের পিঠে ১১ নম্বর জার্সি থাকবে, খেলার জন্য নয়, অনুশীলনের জন্য।

“তা ছাড়াও, সেদিন তাঁরা কালো আর্মব্যান্ডও পরবেন। আর আমরা সেই ১১-জন সমর্থককে সম্মান জানাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে চিরস্থায়ীভাবে ১১টি স্থায়ী আসন রাখার কথাও ভাবছি। যাঁরা চিরকাল আমাদের সঙ্গে থাকবেন,” তিনি আরও বলেন।

বিরাট কোহলিরা আগামী ২৮ মার্চ এখানে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাদের মরসুমের প্রথম ম্যাচটি খেলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande