আসন্ন দ.আ-র বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় মহিলা দলে সুযোগ লাভ উইকেটকিপার অসমকন্যা উমা ছেত্ৰীর
গুয়াহাটি, ২৪ মাৰ্চ (হি.স.) : আসন্ন টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে ভারতীয় মহিলা ক্ৰিকেট দলে ফের সুযোগ পেয়েছেন উইকেটকিপার অসমকন্যা উমা ছেত্ৰী। দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ আগামী ১৭ এপ্রিল ডারবা
উইকেটকিপার অসমকন্যা উমা ছেত্ৰী (ফাইল ফটো)


গুয়াহাটি, ২৪ মাৰ্চ (হি.স.) : আসন্ন টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে ভারতীয় মহিলা ক্ৰিকেট দলে ফের সুযোগ পেয়েছেন উইকেটকিপার অসমকন্যা উমা ছেত্ৰী।

দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ আগামী ১৭ এপ্রিল ডারবানে শুরু হবে। সাম্প্রতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে ছিলেন না উমা। তবে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিসিসিআই ঘোষিত স্কোয়াডে তাঁকে আবার অন্তর্ভুক্ত করা হয়েছে।

হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন দলে রয়েছেন গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা এবং জেমিমাহ রদ্রিগস। এই সিরিজের ম্যাচগুলি ডারবান, জোহানেসবার্গ এবং বেনোনিতে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande