তেহরানকে বার্তা ওয়াশিংটনের; সমঝোতায় প্রস্তুত ট্রাম্প, দাবি ইরানের শীর্ষ আধিকারিকের
ওয়াশিংটন/তেহরান, ২৪ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত মিলেছে। সোমবার (ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার ) ইরানের এক শীর্ষ কূটনৈতিক আধিকারিক জানিয়েছেন, তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন
তেহরানে ওয়াশিংটনের বার্তা, সমঝোতায় প্রস্তুত ট্রাম্প—দাবি ইরানি আধিকারিকের


ওয়াশিংটন/তেহরান, ২৪ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত মিলেছে। সোমবার (ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার ) ইরানের এক শীর্ষ কূটনৈতিক আধিকারিক জানিয়েছেন, তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -এর বক্তব্য ঘিরে এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং প্রায় ১৫টি ইস্যুতে প্রাথমিক সমঝোতা তৈরি হয়েছে।

ইরানের ওই আধিকারিকের দাবি, তারা মার্কিন প্রস্তাবগুলি খতিয়ে দেখছে। যদিও প্রথমে ইরান সরকার এই ধরনের কোনও আলোচনার কথা অস্বীকার করেছিল, সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিলেন। তবে এখনও তিনি সেই কড়া অবস্থান থেকে কিছুটা সরে এসে আলোচনার পথে এগোনোর বার্তা দিয়েছেন।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। যদিও এ বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

বিশেষজ্ঞদের মতে, যদি এই আলোচনা বাস্তবে রূপ নেয়, তাহলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা হ্রাসের সম্ভাবনা তৈরি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande