বিয়ের পোশাকে বাদশাহ-ঈশা, জোর জল্পনা নেটদুনিয়ায়
মুম্বই , ২৪ মার্চ (হি. স.) : জনপ্রিয় র‍্যাপার বাদশাহ-কে ঘিরে ফের চর্চা তুঙ্গে। একদিকে তাঁর সাম্প্রতিক গান ‘টেত্তিরি’ ঘিরে বিতর্ক, অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা—গোপনে নাকি দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন তিনি। জানা গেছে , অভিনেত্রী ও মডেল
বিয়ের পোশাকে বাদশাহ-ঈশা, জোর জল্পনা নেটদুনিয়ায়


মুম্বই , ২৪ মার্চ (হি. স.) : জনপ্রিয় র‍্যাপার বাদশাহ-কে ঘিরে ফের চর্চা তুঙ্গে। একদিকে তাঁর সাম্প্রতিক গান ‘টেত্তিরি’ ঘিরে বিতর্ক, অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা—গোপনে নাকি দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন তিনি।

জানা গেছে , অভিনেত্রী ও মডেল ঈশা রিখি-র সঙ্গে বিয়ে করেছেন বাদশাহ। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে তাঁদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

২৪ মার্চ ঈশা রিখির মা পুনম রিখি সামাজিক মাধ্যমে কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন, যেখানে বাদশাহ ও ঈশাকে বিয়ের পোশাকে দেখা যায়। ওই ছবিতে তাঁদের বরমালা পরা ও পূজার্চনার নানা মুহূর্ত ধরা পড়েছে, যা ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাদশাহ ও ঈশার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরদার হয়।

প্রসঙ্গত, বাদশাহর প্রথম বিয়ে হয়েছিল জ্যাসমিন মসিহের সঙ্গে। ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande