দিল্লিতে কংগ্রেস কার্যালয় খালি করার নির্দেশ এস্টেট দফতরের, বিজেপিকে তোপ প্রমোদের
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): দিল্লিতে কংগ্রেস কার্যালয় খালি করার নির্দেশ দিল এস্টেট দফতর। আগামী ২৮ মার্চের মধ্যে কংগ্রেসকে দিল্লির ২৪, আকবর রোডের কার্যালয়টি খালি করার জন্য নোটিশ দিয়েছে এস্টেট দফতর। বুধবার সকালে এস্টেট দফতর সূত্রে জানা গিয়েছে, কংগ
দিল্লিতে কংগ্রেস কার্যালয় খালি করার নির্দেশ এস্টেট দফতরের, বিজেপিকে তোপ প্রমোদের


নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): দিল্লিতে কংগ্রেস কার্যালয় খালি করার নির্দেশ দিল এস্টেট দফতর। আগামী ২৮ মার্চের মধ্যে কংগ্রেসকে দিল্লির ২৪, আকবর রোডের কার্যালয়টি খালি করার জন্য নোটিশ দিয়েছে এস্টেট দফতর। বুধবার সকালে এস্টেট দফতর সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসকে বরাদ্দ করা ২৪, আকবর রোডের কার্যালয়টি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। দলের সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, বিজেপি সরকার মোটেও গণতান্ত্রিক সরকার নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নোটিশটি আমাদের কাছে পৌঁছক। আলোচনার পর আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande