(আপডেট) বুকিং-এর সময়সীমার কোনই পরিবর্তন আপাতত হয়নি, বিবৃতি সরকারের
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের রিফিল বুকিং নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে সরকার স্পষ্ট জানিয়েছে, বুকিং-এর সময়সীমার কোনও পরিবর্তন আপাতত হয়নি। শহরাঞ্চলে একটি গ্যাস বুকিং-এর ২৫ দিন পর দ্বিতীয়টি এবং গ্রামাঞ্চলে তা ৪৫
(আপডেট) বুকিং-এর সময়সীমার কোনই পরিবর্তন আপাতত হয়নি, বিবৃতি সরকারের


নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের রিফিল বুকিং নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে সরকার স্পষ্ট জানিয়েছে, বুকিং-এর সময়সীমার কোনও পরিবর্তন আপাতত হয়নি। শহরাঞ্চলে একটি গ্যাস বুকিং-এর ২৫ দিন পর দ্বিতীয়টি এবং গ্রামাঞ্চলে তা ৪৫ দিন পরেই তা করা যাবে। এই সময়সীমার কোনও হেরফের হয়নি।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং তার বাইরে অন্য সংযোগের ক্ষেত্রেও এই সময়সীমা বহাল থাকবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে নাগরিকদের এই ধরনের বিভ্রান্তিমূলক খবরে কর্ণপাত না করা এবং আতঙ্কিত হয়ে তড়িঘড়ি এলপিজি সিলিন্ডার বুকিং-এর মত পদক্ষেপ না নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রক এও জানিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণএই এলপিজির মজুত ভান্ডার এবং অযথা উদ্বেগের কোনও করাণ নেই।

এদিকে, রাষ্ট্রায়ত্ত ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থা জানিয়েছে, দেশে বর্তমানে জ্বালানীর কোনও ঘাটতি নেই। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিপিসিএল ও এইচপিসিএল-এর ক্ষেত্রে বলা হয়েছে, রান্নার গ্যাস বা এলপিজি, অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানী বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল পর্যাপ্ত পরিমাণেই মজুত রয়েছে এবং কোনওরকম বাধা বিঘ্ন ছাড়াই সরবরাহ শৃঙ্খলও সুষ্ঠুভাবে কাজ করছে। কিছু এলাকায় পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে এই দুই সংস্থা। নাগরিকদের অকারণে প্যানিক না করারও পরামর্শ দিয়েছে এই সংস্থাগুলি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande