৬১ বছরে পদার্পণ মোহন যাদবের, মোদী-শাহ সহ শীর্ষ নেতৃত্বের শুভেচ্ছা
ভোপাল, ২৫ মার্চ (হি. স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বুধবার ৬১ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ একা
৬১-এ পা দিলেন মোহন যাদব, মোদী-শাহ সহ শীর্ষ নেতৃত্বের শুভেচ্ছা


ভোপাল, ২৫ মার্চ (হি. স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বুধবার ৬১ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ একাধিক শীর্ষ নেতা শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে জানান, মোহন যাদবের নেতৃত্বে মধ্যপ্রদেশ সার্বিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তাঁর উদ্যোগে রাজ্য ক্রমাগত অগ্রগতির দিকে এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় বলেন, মোদীর দিশা ও যাদবের নেতৃত্বে রাজ্যে উন্নয়ন ও জনকল্যাণ নতুন মাত্রা পেয়েছে। তিনি ‘মহাকাল’-এর আশীর্বাদে মুখ্যমন্ত্রীর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। অন্যদিকে লোকসভা স্পিকার ওম বিড়লাও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রার্থনা জানান।

লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে লিখেছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবকে তাঁর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ঈশ্বরের কাছে আপনার সুস্থ, দীর্ঘ ও সুখী জীবনের জন্য প্রার্থনা করি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মুখ্যমন্ত্রী ডঃ যাদবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ২৫ মার্চ উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন মোহন যাদব। তিনি তাঁর সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত এবং প্রতি বছরই সাধারণভাবে জন্মদিন পালন করেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সকালে গরুকে খাওয়ানোর মধ্য দিয়ে দিন শুরু করেন তিনি।

এরপর ভোপালের -এর মুখ্যমন্ত্রীর বাসভবনে সকাল থেকে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। সকলে তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় জমায়। এই উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাসভবনে ‘বোনদের পত্র: ভাইয়ের নামে অভিব্যক্তি’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন নিজেই প্রদীপ জ্বালিয়ে। সেখানে বহু মহিলা তাঁকে উপহার দেন এবং শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে সময় কাটান ও উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমার জন্মদিন হলেও, প্রকৃতপক্ষে এটি বোনদের আশীর্বাদের দিন।” তিনি জানান, এই ভালোবাসা ও আশীর্বাদই সরকারের কাজের প্রেরণা জোগায়। ভবিষ্যতে মহিলাদের সমস্যার বিষয়ে শোনার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ যেমন এগোচ্ছে, তেমনই রাজ্যও মানুষের আশীর্বাদে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক বলেও আশা প্রকাশ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande