
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এম এস এম ই, কৃষক এবং সমবায় ক্ষেত্রগুলি কর্মসংস্থান তৈরী, উৎপাদন ও দেশের সার্বিক উন্নয়নের মূল কেন্দ্র এবং সরকার তাদের ক্ষমতায়নের কাজ চালিয়ে যাচ্ছে। নির্মলা সীতারামন বুধবার লোকসভায় অর্থ বিল ২০২৬ এর ওপর আলোচনার জবাবী ভাষণ দেন। তিনি বলেন, ডিজিটাল পরিকাঠামো, বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন, সামূদ্রিক পণ্য, চামড়া, গুরুত্বপূর্ণ খনিজ এবং পারমানবিক শক্তি ক্ষেত্রে ভারতকে বিকশিত দেশে পরিণত করতে সরকার সহায়তা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ রূপান্তরের এক নতুন যাত্রায় সওয়ার হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ