রান্নার গ্যাসের সঙ্কট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বিরোধী সাংসদরা
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের সঙ্কট এবং তার মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি। বুধবার সকালে সংসদের গেটের সামনে জড়ো হয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, এলপিজির ক্রমবর্ধম
রান্নার গ্যাসের সঙ্কট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বিরোধী সাংসদরা


নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): রান্নার গ্যাসের সঙ্কট এবং তার মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি। বুধবার সকালে সংসদের গেটের সামনে জড়ো হয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, এলপিজির ক্রমবর্ধমান সমস্যা সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে।

দেশের বিভিন্ন জায়গায় এলপিজি–র সরবরাহে সঙ্কটের অভিযোগ উঠেছে, তারই প্রতিবাদে বুধবার সংসদ ভবন চত্বরে বেশ কয়েকজন বিরোধী দলের সাংসদ বিক্ষোভ প্রদর্শন করেন। সংসদের 'মকর দ্বার'-এর কাছে এই বিক্ষোভে সামিল হন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এনসিপি (এসপি)-র সাংসদ সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টি (এসপি)-র ধর্মেন্দ্র যাদব, সিপিআইএমএল-এর সাংসদ সুদামা প্রসাদ, ডিএমকে-র টি সুমতি, জেএমএম-এর মহুয়া মাজি প্রমুখ এই বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande