রামনবমীতে দিনভর খোলা অযোধ্যার শ্রীরাম জন্মভূমি রামলালার মন্দির
অযোধ্যা, ২৫ মার্চ (হি.স.): রামনবমী উপলক্ষে অযোধ্যার শ্রীরাম জন্মভূমির রামলালার মন্দির বৃহস্পতিবার, ২৭ মার্চ সারাদিন ভক্তদের জন্য খোলা থাকবে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে পূজার্চনা শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে। ওই দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হবে না বল
রামনবমীতে দিনভর খোলা অযোধ্যার শ্রীরাম জন্মভূমি রামলালার মন্দির


অযোধ্যা, ২৫ মার্চ (হি.স.): রামনবমী উপলক্ষে অযোধ্যার শ্রীরাম জন্মভূমির রামলালার মন্দির বৃহস্পতিবার, ২৭ মার্চ সারাদিন ভক্তদের জন্য খোলা থাকবে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে পূজার্চনা শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে। ওই দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হবে না বলে জানানো হয়েছে।

বুধবার মন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টায় ভগবান রামের জন্মোৎসব পালিত হবে। এসময় সূর্যের আলো রামললার মূর্তির মস্তকে পড়ে “সূর্য তিলক”-এর বিশেষ দৃশ্য দেখা যাবে। অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য এলইডি পর্দার ব্যবস্থাও করা হচ্ছে।

ভক্তদের জন্য এদিন রামললাকে প্রায় ছয় কুইন্টাল বিশেষ প্রসাদ (পঞ্জিরি যা ঘি-ভাজা আটা ও শুকনো ফল দিয়ে বানানো প্রসাদ। উত্তর ভারত, বিশেষ করে অযোধ্যা-তে পুজো -পার্বণে এটি খুব জনপ্রিয়) ও ৫৬ রকমের ভোগ নিবেদন করা হবে। মন্দির চত্বরে সারাদিন ভক্তিমূলক সংগীত ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের আয়োজন থাকবে।

দর্শনার্থীদের সুবিধার্থে দর্শনপথে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ফুলের বাঙলা সজ্জা সহ আলোকসজ্জায় মন্দির প্রাঙ্গণ সেজে উঠবে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande