বুধবার কেরল সফর বাতিল করলেন রাহুল গান্ধী
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): মায়ের অসুস্থতার জন্য বুধবারের কেরল সফর বাতিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ দিন কোঝিকোড়ে বিশাল জনসভার মাধ্যমে কেরলের আসন্ন বিধানসভা ভোটের প্রচার শুরু করার কথা ছিল রাহুলের। কিন্তু গত রাতে রাহুলের মা, প্রবী
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): মায়ের অসুস্থতার জন্য বুধবারের কেরল সফর বাতিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ দিন কোঝিকোড়ে বিশাল জনসভার মাধ্যমে কেরলের আসন্ন বিধানসভা ভোটের প্রচার শুরু করার কথা ছিল রাহুলের। কিন্তু গত রাতে রাহুলের মা, প্রবীণ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে নতুন দিল্লির একটি হাসপাতালে ভর্তি করতে হয়। মায়ের পাশে থাকতে রাহুল এ দিনের সফর বাতিল করেছেন। তাঁর বদলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে উপস্থিত থাকবেন কোঝিকোড়ের কর্মসূচিতে।

উল্লেখ্য, মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় সোনিয়াকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর সঙ্গে গিয়েছিলেন, পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। আপাতত স্থিতিশীল আছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এই মুহূর্তে তিনি রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande