জয়পুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়ার
জয়পুর, ২৫ মার্চ (হি.স.): রাজস্থানের জয়পুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া (৩০)। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ শিপরা পথ এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁ
মৃত্যু


জয়পুর, ২৫ মার্চ (হি.স.): রাজস্থানের জয়পুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া (৩০)। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ শিপরা পথ এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘ক্রাইম নেক্সট ডোর’ ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি তিনি একটি টিভি চ্যানেলে সংবাদ সঞ্চালক হিসেবেও কাজ করতেন। রাজস্থানি গানের একাধিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। প্রাথমিক অনুমান, কাজ সেরে বাড়ি ফেরার সময়ই দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে অভিনেত্রীর মৃতদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, তিনি বেশ কয়েকটি রাজস্থানি গানে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় জগতে প্রবেশের আগে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ধীরে ধীরে সমাজ মাধ্যমে নিজের শক্তিশালী অবস্থান গড়ে তোলেন। তিনি আঞ্চলিক চলচ্চিত্র জগতের অন্যতম উদীয়মান মুখ হয়ে উঠেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande