সংকটের সময় দয়া করে রাজনীতি করবেন না, কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা শিবরাজের
নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): সংকটের সময় দয়া করে রাজনীতি করবেন না, কংগ্রেসের উদ্দেশ্যে এই বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিম এশিয়ায় সঙ্কট নিয়ে লোকসভা ও রাজ্যসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ
শিবরাজ সিং চৌহান


নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): সংকটের সময় দয়া করে রাজনীতি করবেন না, কংগ্রেসের উদ্দেশ্যে এই বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিম এশিয়ায় সঙ্কট নিয়ে লোকসভা ও রাজ্যসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্কটের এই সময়ে শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যেও সহযোগিতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এমতাবস্থায় বুধবার সকালে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ''প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা প্রতিটি সংকট কাটিয়ে উঠেছি এবং আমাদের প্রচেষ্টা হলো দেশের কেউ যেন কোনও অসুবিধা বা সমস্যায় না পড়েন। কিন্তু এমন সময়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে জি যে ধরনের মন্তব্য করছেন, তা রাজনৈতিক সুবিধাবাদের সবচেয়ে জঘন্য উদাহরণ। আমি শুধু তাঁদের বলতে চাই, এমন সময়ে রাজনীতি করবেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande