ইস্তফা দিলেন তেলেঙ্গানার প্রবীণ কংগ্রেস নেতা টি. জীবন রেড্ডি
হায়দরাবাদ, ২৫ মার্চ (হি.স.): ইস্তফা দিলেন তেলেঙ্গানা কংগ্রেসের প্রবীণ নেতা টি. জীবন রেড্ডি। বুধবার তিনি কংগ্রেসের সদস্যপদ এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি থেকেও পদত্যাগ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা এক চিঠিতে রেড্ডি তাঁর পদত্যাগের প
টি. জীবন রেড্ডি


হায়দরাবাদ, ২৫ মার্চ (হি.স.): ইস্তফা দিলেন তেলেঙ্গানা কংগ্রেসের প্রবীণ নেতা টি. জীবন রেড্ডি। বুধবার তিনি কংগ্রেসের সদস্যপদ এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি থেকেও পদত্যাগ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা এক চিঠিতে রেড্ডি তাঁর পদত্যাগের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, দলের মধ্যে তিনি যে সম্মান আশা করেছিলেন তা তাঁকে দেওয়া হয়নি। রেড্ডির পদত্যাগের পর রাজ্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে এর ব্যাপক প্রভাব পড়তে পারে কংগ্রেসে।

কংগ্রেস সূত্রে জানা গেছে, তাঁকে দলে রাখতে তেলেঙ্গানা কংগ্রেসের নেতারা চেষ্টার ত্রুটি রাখেননি। রাজ্য কংগ্রেস নেতৃত্ব তাঁর সঙ্গে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন। যদিও সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়।

উল্লেখ্য, টি. জীবন রেড্ডির দীর্ঘ রাজনৈতিক জীবন। তিনি ১৯৮১ সালে মালিয়াল পঞ্চায়েত কমিটির সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৮৩ সালে তিনি এন. টি. রামা রাও-এর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি থেকে বিধায়ক হন এবং মন্ত্রীও হন। পরে মতপার্থক্যের কারণে ১৯৮৪ সালে তিনি রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসে যোগ দেন। রেড্ডি ১৯৮৯, ১৯৯৬, ১৯৯৯, ২০০৪ এবং ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়ী হন। ২০১৯ সালে তিনি করিমনগর থেকে বিধান পরিষদে নির্বাচিত হন। তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওয়াই. এস. রাজশেখর রেড্ডির মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande