
মুম্বই, ২৫ মার্চ (হি.স.) : মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘ভ্যান – ফোর্স অব দ্য ফরেস্ট’। আগে ছবিটি ১৫ মে মুক্তির কথা থাকলেও, তা পিছিয়ে এখন ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। রাখি বন্ধন উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নির্মাতারা নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়াকে। যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দীপক মিশ্র ও অরুণাভ কুমার এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর।
‘ভ্যান – ফোর্স অব দ্য ফরেস্ট’ নির্মিত হয়েছে বালাজি মোশন পিকচার্স ও দ্য ভাইরাল ফিভার -এর যৌথ প্রযোজনায়। ছবির শুটিং হয়েছে মধ্য ভারতের জঙ্গলে। চলচ্চিত্রের কাহিনি তৈরি হয়েছে গুপ্ত মন্দির ও প্রাচীন লোককথাকে ঘিরে। প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি অ্যামাজন প্রাইমেও দেখা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস