২৮ মার্চ থেকে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস কাশ্মীরে, কৃষকদের জন্য সতর্কতা জারি
শ্রীনগর, ২৫ মার্চ (হি.স.): কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস! ২৮ মার্চ রাত থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে দমকা হাওয়াও বইতে পারে। শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ মার্চ পর্যন্ত জম্মু ও কা
২৮ মার্চ থেকে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস কাশ্মীরে, কৃষকদের জন্য সতর্কতা জারি


শ্রীনগর, ২৫ মার্চ (হি.স.): কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস! ২৮ মার্চ রাত থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে দমকা হাওয়াও বইতে পারে। শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত আংশিক মেঘলা থাকবে।

এরপর ২৮ মার্চ রাত থেকে বদলাবে আবহাওয়া। ২৭ তারিখ শুষ্ক আবহাওয়া থাকলেও, ২৮ তারিখ রাত থেকে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ ও ৩০ মার্চ আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যায় বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। আপাতত কৃষকদের চাষের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande