
কলকাতা, ২৬ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার থেকে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় পিএডি অ্যালুমনি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শুরু হল আলোকচিত্র প্রদর্শনী। এদিন প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী বিশ্বতোষ সেনগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত