
নৈনিতাল, ২৭ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতালে বাস উল্টে মৃত্যু হয়েছে এক যাত্রীর। এছাড়াও ৮ জন কমবেশি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে নৈনিতালের ভাওয়ালির খুপিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যায়। দুর্ঘটনায় এক যাত্রী মারা গিয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এসডিআরএফ সাব-ইন্সপেক্টর মনীশ ভাকুনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ আমরা খবর পাই, খুপির কাছে ভাওয়ালি রোডে একটি বাস উল্টে গেছে। পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, হলদওয়ানি থেকে পিথোরাগড় যাওয়ার পথে বাস দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হচ্ছে। প্রয়োজনে গুরুতর আহতদের আকাশপথে অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ